
মোঃ মাসুদ রানা, রামগড়(খাগড়াছড়ি) প্রতিনিধি: শহর সমাজসেবা রামগড় কর্তৃক লক্ষাধীক আর্থিক অনুদান বিতরণ। সমাজ সেবা অধিদপ্তর ও খাগড়াছড়ির রামগড় শহর সমাজ সেবা অফিস এর উদ্যোগে কোভিড (১৯,)প্রাদুর্ভাবের কারণে ক্ষতিগ্রস্ত,গরীব,মেধাবী ও প্রতিবন্ধী ৬৫জন শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান এবং ক্যান্সার কিডনি,লিভার সিরোসিস, স্ট্রোক প্যারালাইজড,জন্মগত ও হৃদরোগ, থ্যালমাসিয়া আক্রান্ত ৮জন রোগীদের এককালীন আর্থিক অনুদান প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৮মার্চ (মঙ্গলবার) সকাল ১১টায় রামগড় সরকারি ডিগ্রী কলেজ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন আরাফাত এর সভাপতিত্বে ও শহর সমাজ সেবা অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন এর সঞ্চালনায় আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদ এর চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোহাম্মদ জয়নুল আবেদীন, রামগড় সরকারি ডিগ্রী কলেজ, রামগড় থানার (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান,উপজেলা সমাজ সেবা অফিসার আজিজুর রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে অতিথি আগত অতিথি বৃন্দ আর্থিক অনুদানের সেবাগ্রহিতার মাঝে নগদ অর্থের চেক তুলে দেন।এছাড়াও আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামগড় উপজেলার সরকারি দপ্তরের পদস্থ কর্মকর্তা ও স্থানীয় সংবাদকর্মীবৃন্দ।
Reporter Name 







