
এ কে আজাদ, রাজবাড়ী : পাংশায় মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে আলোচনা । রাজবাড়ীর পাংশা পৌরসভার আয়োজনে গত বৃহস্পতিবার মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে ‘মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান’ সম্পর্কে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পাংশা পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের আয়োজনে পৌরসভা চত্ত্বরে এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, পাংশা পৌরসভার মেয়র ওয়াজেদ আলী মন্ডল। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ফরিদ হাসান ওদুদ, আরও উপস্থিত ছিলেন, পাংশা পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর অদুদ সরদার অতুর, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর চাঁদ আলী সরদার, ১ নং ওয়ার্ডের কাউন্সিলর সোহরাব মন্ডল, ২নং ওয়ার্ডের কাউন্সিলর মোতালেব মোল্লা, পাংশা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম সরদার রেজা প্রমুখ বক্তব্য রাখেন।
Reporter Name 








