3:29 pm, Monday, 2 November 2026

চাটখিলে ইউ.পি সদস্যের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : 09:09:04 pm, Friday, 4 March 2022
  • 24 Time View

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ চাটখিলে ইউ.পি সদস্যের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন। চাটখিল উপজেলার ৪নং বদলকোট ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বীরমুক্তিযোদ্ধা আবুল কাসেমের ছেলে নব নির্বাচিত ইউ.পি সদস্য মো. ওমর ফারুক (৩৫) সহ তার পরিবারের সদস্য এবং তার সমর্থকদের উপর হামলাকারীদের গ্রেফতার এবং বিচারের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেন। বৃহস্পতিবার বিকেলে রেজ্জাকপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ঐ ইউ,পি সদস্যের মা আনোয়ারা বেগম, ভাই মো. সহেল রানা, উপজেলা ছাত্রলীগ নেতা জসিম উদ্দিন, স্থানীয় ছাত্রলীগ নেতা মো. জামাল প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সাবেক ছাত্রলীগ নেতা রাজীব হোসেন রাজু পাল, সুমন, যুবরাজ, আসিফুর রহমান, শাকিল প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, গত ০৫ জানুয়ারীর ইউ.পি নির্বাচনে ৬নং রেজ্জাকপুর ওয়ার্ডের পরাজিত মেম্বার প্রার্থী আবুল বাসারের নেতৃত্বে গত ২৮ ফেব্রুয়ারী বিকেলে রেজ্জাকপুর কেন্দ্রীয় ঈদগাঁয়ের পশ্চিম পাশে রাস্তার উপর ৮/১০জন সংঘবদ্ধ সন্ত্রাসীরা নির্বাচিত ইউপি সদস্য ওমর ফারুক কে কুপিয়ে এবং তার পরিবারের লোকজন ও সমর্থকদের এলোপাতাড়ি পিঠিয়ে আহত করে। গুরুতর আহত মেম্বার নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনার সময় স্থানীয় এলাকাবাসী হামলাকারীদের মধ্যে ৩জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

গত মঙ্গলবার এই ঘটনায় ৮/জনকে আসামী করে ওমর ফারুক থানায় মামলা করেন। আসামীরা প্রকাশ্যে চলাফেরা করলেও পুলিশ কাউকে গ্রেফতার করছে না। তাদের কে দ্রুত গ্রেফতার এবং বিচারের জানিয়ে বক্তারা আরো বলেন, মানববন্ধনের আগে পরাজিত মেম্বারের সমর্থিত সন্ত্রাসীরা পুরো এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে জনমনে আরো আতঙ্ক সৃষ্টি হয়। চাটখিল থানার ওসি মো. গিয়াস উদ্দিন জানান, আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

চাটখিলে ইউ.পি সদস্যের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

Update Time : 09:09:04 pm, Friday, 4 March 2022