
আব্দুস সালাম মুর্শেদী : কেশবপুরে সম্মিলিতি সাংস্কৃতিক জোটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। কেশবপুর উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর প্রেসক্লাবের হলরুমে বুধবার রাতে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের দ্বিতীয় পর্বের কাউন্সিল অধিবেশনে ডা. গোলাম মোস্তফাকে সভাপতি, প্রভাষক মশিউর রহমানকে সাধারণ সম্পাদক ও উৎপল দে’কে সাংগঠনিক সম্পাদক করে আগামী দুই বছরের জন্য ১৭ সদস্যের কেশবপুর উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের শাখার সম্মিলিত সাংস্কৃতিক জোটের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যরা হলেন- সহসভাপতি ইন্দ্রজিৎ হালদার, আব্দুস সাত্তার খান, শেখ শাহীন ও মদন সাহা অপু, সহসম্পাদক উজ্জ্বল ব্যানার্জী, অলোক বসু, প্রদীপ বসু পল্টু, ও অনুপম মোদক, কোষাধ্যক্ষ সুমন মজুমদার, অনুষ্ঠান সম্পাদক সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক মঞ্জুরুল হোসেন ডাবলু, দপ্তর সম্পাদক বিদ্যুৎ মন্ডল, সদস্য আব্দুল মজিদ ও শ্রাবন্তী রায় দে।
Reporter Name 








