3:28 pm, Monday, 2 November 2026

টেকনাফে র‌্যাবের অভিযানে দু’ডাকাত সদস্য আটক

  • Reporter Name
  • Update Time : 10:50:27 pm, Wednesday, 2 March 2022
  • 40 Time View

ইব্রাহীম মাহমুদ, টেকনাফ থেকে : টেকনাফে র‌্যাবের অভিযানে দু’ডাকাত সদস্য আটক। টেকনাফের পাহাড়ি এলাকা হতে অস্ত্র-গুলিসহ ও স্বশস্ত্র ডাকাত গ্রুপের নিজস্ব এক রংয়ের ২টি শার্টসহ দু’সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-১৫। ধৃতদের ১জন স্থানীয় অপরজন রোহিঙ্গা ও আটক দুইজনই রোহিঙ্গা ডাকাত পুতিয়া গ্রুপের সদস্য। এসময় তাদের কাছ থেকে ৮টি অস্ত্র, ১৮ রাউন্ড গুলি, পুতিয়া গ্রুপের নিজস্ব পোশাক উদ্ধার করা হয়।

বুধবার (২মার্চ) বেলা ১১ টারদিকে সংবাদ সম্মেলনের কক্সবাজার র‌্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্ণেল খায়র”ল ইসলাম সরকার উক্ত বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, টেকনাফের হ্নীলা এবং মুচনী এলাকায় পুতিয়া ডাকাত গ্রুপ এক আতঙ্কের নাম। দীর্ঘদিন যাবৎ তারা খুন, গুম, অপহরণ, চাঁদাবাজি, ডাকাতিসহ বিভিন্ন ঘৃণ্য অপরাধ সংঘটিত করে আসছে।

উক্ত তথ্যের ভিত্তিতে এই ডাকাত গ্রুপের সদস্যদের ধরতে উল্লেখিত এলাকায় র‌্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় ০২ মার্চ ২০২২ তারিখ রাতে র‌্যাব-১৫ জানতে পারে যে, টেকনাফ থানাধীন লেদা বাজারের নিকটবর্তী সোলার প্যানেল বিদ্যুৎ কেন্দ্রের বিপরীত পাশে কিছু লোকের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা যাচ্ছে।

প্রাপ্ত সংবাদটি র‌্যাব-১৫ অবগত হওয়া মাত্রই রাত্রিকালীন পেট্রোল এবং আভিযানিক দল উক্ত এলাকাটি ঘেরাও করার চেষ্টা করে। ঐ সময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কতিপয় ব্যক্তিগণ বস্তাসহ পালানোর চেষ্টা করে। একপর্যায়ে আনুমানিক রাত ০২.৩০ ঘটিকায় বর্ণিত স্থান হতে র‌্যাবের আভিযানিক দল দুইজন ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

তখন ধৃত ব্যক্তিদ্বয়ের দেহ ও হেফাজতে থাকা বস্তা তল্লাশী করে ০৬ টি একনলা বন্দুক, ০১ টি থ্রিকোয়ার্টারগান, ০১ টি ওয়ানশুটারগান, ১৮ রাউন্ড তাজা গুলি/কার্তুজ, ০১ টি ছোরা, ০১ টি লোহার শিকল, ডাকাতির কাজে ব্যবহৃত একই রং এর ০৫ টি শার্ট ও ০২ টি নেমপ্লেট উদ্ধার করা হয়। জব্দকৃত অস্ত্রের উৎস এবং উক্ত স্থানে তাদের সংঘবদ্ধ হওয়ার কারন জিজ্ঞাসা করলে তারা আরো জানায়, তারা পুতিয়া ডাকাত গ্রুপের সদস্য।

সুত্রে জানা যায়, ১৯ ফেব্রুয়ারী রোহিঙ্গা স্বশস্ত্র ডাকাত পুতিয়া গ্রুপের সদস্য খায়রুল আমিনকে আটকের পর থেকে র‌্যাব সদস্যের নজরদারী ও টহল জোরদার করে। অবশেষে বুধবার ভোরে টেকনাফের লেদা ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে পাচারকালে অস্ত্র, গুলি ও নিজস্ব পোশাকসহ দুইজন আটক করতে সক্ষম হয়।

আটককৃতরা হলেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের পূর্ব সিকদারপাড়া এলাকার মৃত ইদ্রিসের ছেলে মোহাম্মদ রমিজ (২৭) ও নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকের বাসিন্দা মৃত জহিরের ছেলে মোহাম্মদ শফিক (৩০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে রোহিঙ্গাদের শীর্ষ ডাকাত পুতিয়া গ্রুপের সদস্য বলে জানিয়েছে র‌্যাব।আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর টেকনাফ থানায় হস্তান্তর করা হবে বলে জানায় র‌্যাব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

টেকনাফে র‌্যাবের অভিযানে দু’ডাকাত সদস্য আটক

Update Time : 10:50:27 pm, Wednesday, 2 March 2022