
মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা খাঁন মারা গেছেন। চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের ৩ বারের নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ নেতা মোস্তফা খাঁন (৫৮) গতকাল সোমবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ মঙ্গলবার দুপুরে চাটখিল আলিয়া মাদ্রাসা মাঠে ১ম জানাযা অনুষ্ঠিত হয়। বিকেলে পানিজাপাড়া মাদ্রসা মাঠে ২য় জানাযা শেষে তার মরদেহ ভাওর আলীপুর গ্রামের নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে সহ অসংখ্যা গুনগ্রাহী রেখে যান।
Reporter Name 








