4:13 pm, Monday, 2 November 2026

গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে পুলিশ মেমোরিয়াল ডে-২০২২ পালন

  • Reporter Name
  • Update Time : 08:49:42 pm, Tuesday, 1 March 2022
  • 22 Time View

আশরাফুজ্জামান : গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে পুলিশ মেমোরিয়াল ডে-২০২২ পালন। সারা দেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় পুলিশ মেমোরিয়াল ডে ২০২২ আয়োজন করে গোপালগঞ্জ জেলা পুলিশ। আজ দুপুর ১২ টার সময় গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের সভাপতিত্বে গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন মাঠ প্রঙ্গনে আলোচনা সভা ও কর্তব্যরত পুলিশ সদস্যদের স্মৃতি সত্তম্ভে ফুল দেওয়ার মধ্য দিয়ে পুলিশ মেমোরিয়াল ডে ২০২২ পালন করা হয়।

কর্তব্যের তরে করে গেল যারা আত্মবলিদান, প্রতিক্ষণে স্মরণ করিব তোমাদের প্রতিদান”, কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে আজ সারা দেশের সকল পুলিশ ইউনিটের সাথে একযোগে গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্সে পালিত হল “পুলিশ মেমোরিয়াল ডে-২০২২”৷ পুলিশ মেমোরিয়াল ডে এর শুরুতে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের নামাঙ্কিত স্মৃতি স্তম্ভে নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গ নিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আয়েশা সিদ্দিকা বিপিএম পিপিএম মহোদয়।

এসময় নিহত পুলিশ সদস্যদের সম্মানে সশ্রদ্ধ সালাম প্রদান করে তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পরবর্তীতে আলোচনা সভায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে ও সম্মানার্থে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

এসময় জেলা পুলিশের সদস্যবৃন্দ ছাড়াও সিআইডি, পিবিআই, ট্যুরিস্ট পুলিশ, হাইওয়ে পুলিশ ও এপিবিএন এর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সম্মানিত পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা পি,পি,এম,বিপিএম বার।

আলোচনা সভা সঞ্চালনা করেন জেলার সহকারী পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), এছাড়া স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)। এছাড়াও পুলিশ সদস্যদের মধ্য হতে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার (সিআইডি), ইন্সপেক্টর (ট্যুরিস্ট পুলিশ), ইন্সপেক্টর (হাইওয়ে পুলিশ) প্রমুখ বক্তব্য প্রদান করেন।

উপস্থিত কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ পরিবারের পক্ষ হতে বিভিন্নজন তাদের নিকটজনের স্মৃতিচারণা করেন। এসময় এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। নিহত পুলিশ পরিবারের সদস্যদের পুলিশ সুপার মহোদয় উপহার, ক্রেস্ট ও ফুল দিয়ে সম্মাননা জানান এবং পুলিশ পরিবারের সদস্য হিসেবে সর্বদা তাদের পাশে থাকার প্রত্যয় জ্ঞাপন করেন। নিহত পুলিশ পরিবারের সদস্যরাও তাদেরকে স্মরণ করার জন্য বাংলাদেশ পুলিশ এর প্রতি তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মহোদয় সকলের উদ্দেশ্যে সহমর্মিতা, সহযোগিতা, বন্ধুসুলভতা ও ভালোবাসার হাত বাড়িয়ে দিয়ে সর্বদা তাদের নিজ পরিবারের একজন হবার অঙ্গীকার ব্যক্ত করেন এবং নিহত পুলিশ পরিবারের সদস্যদের সাথে একাত্ম হয়ে দৃঢ়তার পাশাপাশি কোমলতার পরিচয় দিয়ে সকলকে করে তোলেন স্মৃতিকাতর ও আবেগঘন।

সমাপনী বক্তব্যে আগামী বছর পুনরায় উপস্থিত সকলের সাথে মিলিত হবার আশাবাদ প্রকাশ করা হয়। এসময় কর্তব্যরত অবস্থায় নিহত ৬৩ পুলিশ পরিবারের সদস্যবৃন্দকে সম্মাননা প্রদান করা হয়। উল্লেখ্য, ২০১৭ সাল হতে প্রতি বছর ১ মার্চ বাংলাদেশ পুলিশের সকল ইউনিটে পুলিশ মেমোরিয়াল ডে পালন করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে পুলিশ মেমোরিয়াল ডে-২০২২ পালন

Update Time : 08:49:42 pm, Tuesday, 1 March 2022