
মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ বেগমগঞ্জে আগ্নেয়াস্ত্র-ইয়াবা বিক্রির সময় গ্রেফতার- ৩। নোয়াখালীর বেগমগঞ্জে অস্ত্র ও মাদক বেচাকেনার সময় সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালিয়ে পুলিশ ৩ অস্ত্রধারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে থেকে ১টি বিদেশী পিস্তল, তিন রাউন্ড গুলি ও ৭০পিস ইয়াবা জব্দ করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো উপজেলার চৌমুহনী পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের খালাসী বাড়ির মো.শাহ জাহানের ছেলে আবুল হায়াত রায়হান ওরফে খালাসী রায়হান (২৪ ) পৌরসভা ৮নম্বর ওয়ার্ডের সহিদ আক্তার রুবির ছেলে সানজিদ ইসলাম রাফি ( ২৪ ) একই ওয়ার্ডের নুরুল আমিনের ছেলে মো. জিব্রাইল ( ২৩ )।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন নোয়াখালী পুলিশ সুপার মো.শহীদুল ইসলাম।
এর আগে রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ১৪নং হাজীপুর ইউনিয়নের তেমুহনী পোড়াবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৩ আসামিকে গ্রেফতার করে পুলিশ।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গ্রেফতারকৃত আসামিরা রোববার দিবাগত গভীর রাতে পরস্পর মুখোমুখি অবস্থায় তাদের সামনে অবৈধ অস্ত্রসহ ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করাকালে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে পুলিশ।
Reporter Name 








