
মোঃ মিজানুর রহমান : গৌরীপুরে খাজান্দর আল আকসা জামে মসজিদ নির্মাণ কাজের শুভ উদ্বোধন। ময়মনসিংহের গৌরীপুর উপজেলাধীন ৬নং বোকাইনগর ইউনিয়নে ২নং ওয়ার্ডের খাজান্দর গ্রামে শনিবার (২৬ ফেব্রুয়ারি) “খাজান্দর আল আকসা জামে মসজিদ “ নামে একটি মসজিদের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ইউসুফাবাদ জামে মসজিদের খতিব মওলানা মোঃ হেলাল উদ্দিন দোয়া ও মোনাজাতের মাধ্যে দিয়ে মসজিদের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন।
মসজিদ কমিটির পক্ষ থেকে গণমাধ্যম প্রতিনিধিদের জানান নিউজটি প্রচারের মাধ্যমে সমাজের বিত্তবান তথা দানশীল ব্যক্তিবর্গের সুদৃষ্টি ও সহযোগিতা কামনা করছি।
Reporter Name 








