3:00 pm, Monday, 2 November 2026

সেচ্ছাসেবক লীগের সম্মেলনে ভাইস চেয়ারম্যানের উপর ছাত্রলীগের হামলা

  • Reporter Name
  • Update Time : 01:41:20 pm, Sunday, 27 February 2022
  • 60 Time View

এ কে আজাদ, রাজবাড়ী : সেচ্ছাসেবক লীগের সম্মেলনে ভাইস চেয়ারম্যানের উপর ছাত্রলীগের হামলা। রাজবাড়ীর কালুখালী উপজেলায় স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে ক্ষমতাসীন দলের দুই গ্রুপের পাল্টাপাল্টি হামলায় উপজেলা ভাইস চেয়ারম্যান, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও ইউপি সদস্যসহ আহত হয়েছেন অন্তত ৬ জন। আহতরা সবাই জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ সময় ভাঙচুর করা হয়েছে পাঁচটি মোটরসাইকেল।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার নতুন ব্রিজের উপর উক্ত হামলার ঘটনা ঘটে।

কালুখালী উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মো. এনায়েত হোসেন বলেন, স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যোগ দিতে কিছু নেতাকর্মী নিয়ে মিছিল করতে করতে যাচ্ছিলাম। এমন সময় কালুখালীর নতুন ব্রিজের উপর মিছিল নিয়ে উঠলে। উপজেলা ছাত্রলীগের সভাপতি রিপনের নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করে। এসময় আমিসহ আমার আরও তিন কর্মী আহত হয়।

এ বিষয়ে কালুখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ মোহাম্মদ রিপনের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি রিসিভ করেননি।

স্থানীয়রা বলেন, উভয়পক্ষের পাল্টাপাল্টি হামলায় উপজেলা ভাইস চেয়ারম্যান মো. এনায়েত হোসেন, ছাত্রলীগের সভাপতি শেখ মোহাম্মদ রিপন, ইউপি সদস্য মোস্তফাসহ আহত হয়েছেন অন্তত ছয়জন। ভাঙচুর করা হয়েছে বেশ ক’টি মোটরসাইকেল।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন সম্মেলনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এখনও শান্তিপূর্ণভাবে সম্মেলন চলছে। ঘটনার পরবর্তীতে আমরা লিখিত কোনো অভিযোগ পাইনি পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

সেচ্ছাসেবক লীগের সম্মেলনে ভাইস চেয়ারম্যানের উপর ছাত্রলীগের হামলা

Update Time : 01:41:20 pm, Sunday, 27 February 2022