
মিনারুজ্জামান মিরণ : রুখালীতে বিট পুলিশিং ও মাদক বিরোধী সভা অনুষ্ঠিত। নড়াইলের সদর থানাধীন বিছালী ইউনিয়নের রুখালীতে বিট পুলিশিং ও এক মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫ ফেব্রুয়ারী ২০২২ইং শুক্রবার রুখালীস্থ বিছালী ইউনিয়ন পরিষদ ভবনের সামনে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
“বিট পুলিশিং বাড়ি-বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” শীর্ষক মাদক বিরোধী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন-নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মো: শওকত কবির।
বিছালী ইউনিয়ন যুবলীগের সভাপতি এম, এম, সোহেল রানার সঞ্চালনায় ১২নং বিছালী ইউপি চেয়ারম্যান মো: হিমায়েত হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন- নড়াইল সদর থানার ওসি (তদন্ত) মো: মাহামুদুর রহমান, এস আই সাইফুল ইসলাম, মির্জাপুর ক্যাম্পের ইনচার্জ এস আই শেখ মো: মোরসালিন ও বিছালী ক্যাম্পের ইনচার্জ এস আই আসমত আলী।
এছাড়াও ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা, ডাক্তার, শিক্ষক, ব্যবসায়ী, ইউপি সদস্যবৃন্দ সহ শত শত জনসাধারণ উক্ত মাদক বিরোধী সমাবেশে যোগ দেন।
সমাবেশে বক্তারা মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজ সহ সন্তানদের ফিরিয়ে আনতে এবং মাদক প্রতিরোধে সকল অভিভাবক সহ সাধারণ জনতাকে সচেতন হবার আহবান জানান এবং প্রশাসনের নিকট প্রয়োজনীয় সহযোগীতা কামনা করেন।
Reporter Name 








