10:20 am, Monday, 2 November 2026

চাটখিলে শিক্ষক লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন-বিক্ষোভ

  • Reporter Name
  • Update Time : 05:33:51 pm, Thursday, 24 February 2022
  • 66 Time View

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ চাটখিলে শিক্ষক লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন-বিক্ষোভ। চাটখিল উপজেলার হাটপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক মো. মিজানুর রহমান কে গত মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেইটে চাটখিল থানার এসআই রমজান আলী শারিরিকভাবে লাঞ্ছিত করে।

এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী) সকালে চাটখিল উপজেলা পরিষদ প্রাঙ্গনে ঐ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান ছাত্র/ছাত্রীরা রমজান আলী’র বিচারের দাবিতে ঘন্টা ব্যাপী মানববন্ধন করে। মানববন্ধন চলাকালীন সময়ে হাটপুকুরিয়া-ঘাটলাবাগ ইউনিয়নের চেয়ারম্যান এসএম বাকী বিল্লাহ ও ওসি (তদন্ত) হুমায়ন কবির ২দিনের মধ্যে সুষ্ঠ সমাধানের আশ্বাস দিলেও শিক্ষার্থীরা তাদের আশ্বাস উপেক্ষা করে।

পরে শিক্ষার্থীরা উপজেলা মাঠ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে চাটখিল প্রেস ক্লাব ভবনের সামনে অবস্থান নেয়। সাংবাদিকদের পক্ষ থেকে এই ব্যাপারে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিলে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল সমাপ্ত করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

চাটখিলে শিক্ষক লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন-বিক্ষোভ

Update Time : 05:33:51 pm, Thursday, 24 February 2022