3:29 pm, Monday, 2 November 2026

ওরসের বাস উল্টে নিহত ১, আহত ১৫

  • Reporter Name
  • Update Time : 05:30:28 pm, Thursday, 24 February 2022
  • 36 Time View

এ কে আজাদ, রাজবাড়ী থেকে : ওরসের বাস উল্টে নিহত ১, আহত ১৫। রাজবাড়ী – কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে ওরসে যাওয়ার পথে বাস উল্টে চালক নাজমুল (৩৫) নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৫ যাত্রী। তাদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ভোরের দিকে রাজবাড়ীর কালুখালী উপজেলার চাঁদপুর রেলগেটের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক নাজমুলের বাড়ি রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার সিংড়া গ্রামে।

জানা যায়, বাসটি পাবনা থেকে বরিশালের চরমোনাই পীরের ওরসে যাচ্ছিল। গতরাত ১০টার দিকে পাবনা সদর থেকে বাসটি বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে। আহতদের কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আহতদের সবার বাড়ি পাবনা সদর উপজেলার বিভিন্ন স্থানে।

পাংশা হাইওয়ে থানার ওসি মো. লিয়াকত আলী জানান, ধারণা কর হচ্ছে বাসের চালক ঘুমিয়ে পড়েছিল। তখন নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বাসটি উল্টে যায়। ঘটনাস্থলেই চালক নিহত হন। আহতদের উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

ওরসের বাস উল্টে নিহত ১, আহত ১৫

Update Time : 05:30:28 pm, Thursday, 24 February 2022