
আল-শিহাব রাজন : যশোরের চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে কোরআন শরীফ ও নগদ অর্থ প্রদান। যশোরের চৌগাছায় চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে পাশাপোল হাফেজিয়া মাদ্রাসায় কোরআন শরীফ ও নগদ অর্থ বিতরণ করা হয়। ১১ ফেব্রুয়ারী চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের সহ-সভাপতি আলী রেজা রাজু ও তার একজন সহযোগী মোঃ রাসেল হোসেনের প্রচেষ্টায় ঢাকার একটি কোম্পানির আর্থিক সহযোগিতায় চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে ১৫ হাজার টাকা প্রদান করা হয়েছে এবং মাদ্রাসার ছাত্রদের মাঝে কোরআন শরীফ বিতরণ এবং ১ হাজার টাকা মোট ১৬ হাজার টাকা দেওয়া হয় এবং বাড়ীয়ালী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা ১৫ হাজার টাকা ও বুড়িন্দিয়া হাফেজিয়া মাদ্রাসা চৌগাছা যশোর ১৫ হাজার টাকা উপহার দেওয়া হয়েছে।
বিপন্ন মানবতার প্রবাসীর জয় এই স্লোগানকে সামনে রেখে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ বখতিয়ার হোসেনের দিক নির্দেশনায় সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহম্মেদের নেতৃত্বে উপস্থিত ছিলেন সংগঠনের: সহ-সভাপতি আলী রেজা রাজু, আকরাম হোসেন, শাহীন কবির, সাংগঠনিক সম্পাদক ইয়াসির আরাফাত আলিফ সহ সুজন ইসলাম, উবায়েদ হুসাইন আল সামি, হাসিবুল হাসান শান্ত, মোঃ আবদুল্লাহ আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপার সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
সবশেষে মাদ্রাসার ছাত্রদের সাথে সংগঠনের সদস্যরা মিষ্টিমুখ করেন।
Reporter Name 








