
মোঃ রমজান আলী, কোটচাঁদপুর প্রতিনিধি: কোটচাঁদপুরে কমিউনিটি ক্লিনিকের শুভ উদ্বোধন। কোটচাঁদপুর উপজেলার ২নং দোড়া ইউনিয়নের সুয়াদী কমিউনিটি ক্লিনিক ও ছয়খাদা-শ্রীরামপুর কমিউনিটি ক্লিনিক ২৩ শে ফেব্রুয়ারী বুধবার সকালে শুভ উদ্বোধন করেন ঝিনাইদহ ৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এ্যডভোকেট শফিকুল আজম খাঁন চঞ্চল।
উদ্বোধন কালে তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের প্রধান লক্ষ্যই হলো মাঠ পর্যায়ে বিনামূল্যে সকল মানুষের শতভাগ সুচিকিৎসা নিশ্চিত করা। তারই ধারাবাহিকতায় কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সরকার ।
Reporter Name 








