
মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ চাটখিলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত। চাটখিলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান ২১ ফেব্রুয়ারী যথাযথ মর্যাদার সাথে পালিত হয়। প্রথম প্রহর রাত ১২টা ১মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে উপজেলা প্রশাসন,থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ,স্থানীয় সংসদ সদস্য এইচ.এম ইব্রাহীমের পক্ষে, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলমের পক্ষে, আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন, জাতীয় পার্টি,জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, চাটখিল প্রেস ক্লাব সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে।
সকালে প্রভাতফেরি সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন এবং বিভিন্ন কর্মসূচি পালন করে। সকাল ১০টায় চাটখিল উপজেলা প্রশাসন এক আলোচনা সভার আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার এএসএম মোসা’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
Reporter Name 








