
ওসমান গজারিযা প্রতিনিধিঃ মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা টেঙ্গারচর ইউনিয়ন বৈদ্যারগাও নিবাসী,সদ্য নির্বাচিত ইউপি চেয়ারম্যান কাম রুল হাসান ফরাজীর পিতা মরহুম আনোয়ার আলী মাষ্টার এর জানাযায় সর্বস্তরের জনতার শ্রদ্ধা নিবেদন এর মাধ্যমে চির নিন্দ্রায় শায়িত হলেন।
আজ বুধবার সকাল ১১.০০ঘটিকায় বৈদ্যারগাও হাজ্বী কেরামত আলী উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।
নির্ধারিত সময়ের আগেই বৈদ্যারগাও হাজ্বী কেরামত আলী উচ্চ বিদ্যালয় মাঠ পূর্ন হয়ে যায়। জানাযা নামাজের আগে মুন্সিগন্জ -গজারিয়া ০৩ আসনের সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এ্যাড.মৃনাল কান্তি দাস,মরহুম আনোয়ার আলী মাষ্টার এর জন্য সকলের নিকট দোয়া চান।
এ সময় গজারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ওগজারিয়া উপজেলা আওয়ামী লীগ এর সাঃসম্পাদক আমিরুল ইসলাম বলেন,মরহুম আনোয়ার আলী মাষ্টার সর্বজন শ্রদ্ধেয়,তিনি আমাদের গর্ব,মানুষ গড়ার কারিগর তাই সকলে মরহুমের আত্নার মাগফেরাত কামনা করি।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিয়াউল ইসলাম চৌধুরী, গজারিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.রইস উদ্দিন,ভারপ্রাপ্ত কর্মকর্তা ( অপারেশন) মুক্তার হোসেন, মরহুমের বড় ছেলে টেঙ্গারচর ইউনিয়ন পরিষদ নব নির্বাচিত চেয়ারম্যান কামরুল হাসান ফরাজী,আজিমউদ্দিন ফরাজি, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বোরহান উদ্দিন দেওয়ান।
হোসেন্দী ইউনিয়ন পরিষদ নব নির্বাচিত চেয়ারম্যান হাজ্বী আক্তার হোসেন,ভবেরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইন্জি:সাহিদ মো: লিটন,ইমামপুর ইউনিয়ন পরিষদ নবনির্বাচিত চেয়ারম্যান হাফিজ্জুমান জিতু,বালুয়াকান্দী ইউপি চেয়ারম্যান শহিদুজ্জামান জুয়েলসহ সর্বস্তরের জনগণ।
পরে বৈদ্দারগাঁও ফরাজী বাড়িতে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
Reporter Name 








