
বদরুল আমীন, ময়মনসিংহ বিভাগীয় ব্যুরো : ময়মনসিংহ পুলিশ লাইন্সে দাবা লীগ অনুষ্ঠিত। ‘মুজিব শতবর্ষ ময়মনসিংহ জেলা রেটেড দাবা লীগ -২০২১’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৮ ফেব্রুয়ারি পুলিশ লাইন্স ময়মনসিংহে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার (ট্রফি, নগদ অর্থ, ক্রেস্ট, মেডেল) বিতরণ করেন ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ বিপিএম, অতিরিক্ত আইজিপি, বাংলাদেশ পুলিশ; ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাঃ আহমার উজ্জামান, পিপিএম-সেবা, পুলিশ সুপার, ময়মনসিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ এনামুল হক, জেলা প্রশাসক, ময়মনসিংহ এবং মোঃ এহতেশামূল আলম, সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থা, ময়মনসিংহ ও সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, মহানগর শাখা, ময়মনসিংহ।
জেলা পুলিশ, ময়মনসিংহ ও ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা যৌথভাবে টুর্নামেন্টটি আয়োজন করে। ময়মনসিংহের ঐতিহ্যবাহী দাবা ক্লাব ‘দ্যা চেজ কিং’ টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্টে ২৩ জন রেটেড দাবাড়ুসহ ৭০ জন দাবাড়ু অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে রেঞ্জ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, দাবা সংগঠক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি মহোদয় তার বক্তব্য বলেন বাংলাদেশ পুলিশের অভিভাবক মাননীয় আইজিপি, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) মহোদয় বাংলাদেশ দাবা ফেডারেশনের নেতৃত্ব দেওয়ায় দাবায় গতিশীলতা ফিরে এসেছে। দেশব্যাপী জেলা দাবা লীগ আয়োজনের উদ্যোগ নেওয়ায় তিনি আইজিপিকে ধন্যবাদ জানান।
Reporter Name 








