
ওসমান গনি, গজারিয়া প্রতিনিধিঃ গজারিয়ায় মোবাইল কোর্ট পরিচালিত। মুন্সিগঞ্জর গজারিয়ায় উপজেলা পন্যে পাটজাত মোড়ক বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত এর লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত ও জরিমানা করেছে।
সোমবার বিকালে ৩ ঘটিকায় উপজেলার বিভিন্ন স্থানে পন্যে পাঠজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃজিয়াউল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১৪ অমান্যে দুজনকে ১০,০০০(দশ হাজার)টাকা ও ভুয়া পদবী ব্যবহার করায় একজনকে মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইনানুযায়ী ১০,০০০(দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়,মোবাইল কোর্টকে সহযোগিতা প্রদান করেন পাট অধিদপ্তর ও গজারিয়া থানা পুলিশ।
Reporter Name 








