
কেশবপুর প্রতিনিধি : যশোরের সাগরদাঁড়ীতে রেলপথের দাবিতে মানববন্ধন। যশোরের সাগরদাঁড়ি মহাকবির জন্মভূমি সাগরদাঁড়ি হয়ে সাতক্ষীরা পর্যন্ত রেললাইন নির্মাণের দাবিতে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার (১ফেব্রুয়ারি ) বিকেলে সাগরদাঁড়ী এলাকা বাসির উদ্যোগে চৌরাস্তা মোড়ে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সাগরদাঁড়ী এম এম ইনস্টটিউিট এর প্রধান শিক্ষক আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন, সাংবাদিক তাহেরুজ্জামান তাছু, সাগরদাঁড়ী ইসলামী ব্যংক এজেন্ট শাখার ম্যানেজার হাফিজুর রহমান, অত্র ইউনিয়নের ইউপি সদস্য (সাবেক) আব্দুল হামিদ, সাগরদাঁড়ী নাগরীক সমাজের পরিচালক আনিছুর রহমান, মানবসেবা সংস্থার পরিচালক সিরাজুল ইসলাম, সাথী লাইব্রেীর পরিচালক ওয়াজিয়ার রহমান, মুনলাইট একাডেমীর পরিচালক রাকিবুজ্জামান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, মানববন্ধনে আহ্বায়ক ইমরান হুসাইন
Reporter Name 








