
শেখ মোঃ ইব্রাহীম, ব্রাহ্মণবাড়িয়া থেকে : সরাইল জরাজীর্ণ ভবনে চলছে স্বাস্থ্যসেবা। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল কমিউনিটি ক্লিনিকটি প্রায় তিন বছর ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। গত পাঁচ মাস ধরে ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) না থাকায় এতে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে ৫ হাজারের বেশি সাধারণ মানুষ। সপ্তাহে ২/৩ দিন স্বাস্থ্যকর্মীদের দিয়ে পাকশিমুল ইউনিয়ন পরিষদে নামমাত্র সেবা কার্যক্রম চলে।
স্থানীয়রা জানান, ক্লিনিকটি তালাবদ্ধ থাকেন। ভবনের ভেতরে পোঁকা-মাকড়,ব্যাঙ,ইদুঁর বাসা বেঁধেছে। কক্ষগুলোতে জমে আছে মাটি ও ময়লা-আবর্জনার স্তুপ। দেখলে মনে হয় শত বছরের পরিত্যক্ত জরাজীর্ণ ভবন। স্থানীয় বাসিন্দারা বলছেন, ভবনটি জরাজীর্ণ হওয়ায় যথাযথ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে এলাকাবাসী। ক্লিনিকটির ৪/৫ বছর ধরে ব্যবস্থাপনা কমিটির কোনো কর্মকান্ড নেই। নামমাত্র কমিটি থাকলেও তার কোনো কার্যকারিতা নেই।
Reporter Name 








