11:21 am, Monday, 2 November 2026

সরাইল জরাজীর্ণ ভবনে স্বাস্থ্যসেবা

  • Reporter Name
  • Update Time : 05:54:46 pm, Saturday, 29 January 2022
  • 60 Time View

শেখ মোঃ ইব্রাহীম, ব্রাহ্মণবাড়িয়া থেকে : সরাইল জরাজীর্ণ ভবনে চলছে স্বাস্থ্যসেবা। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল কমিউনিটি ক্লিনিকটি প্রায় তিন বছর ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। গত পাঁচ মাস ধরে ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) না থাকায় এতে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে ৫ হাজারের বেশি সাধারণ মানুষ। সপ্তাহে ২/৩ দিন স্বাস্থ্যকর্মীদের দিয়ে পাকশিমুল ইউনিয়ন পরিষদে নামমাত্র সেবা কার্যক্রম চলে।

স্থানীয়রা জানান, ক্লিনিকটি তালাবদ্ধ থাকেন। ভবনের ভেতরে পোঁকা-মাকড়,ব্যাঙ,ইদুঁর বাসা বেঁধেছে। কক্ষগুলোতে জমে আছে মাটি ও ময়লা-আবর্জনার স্তুপ। দেখলে মনে হয় শত বছরের পরিত্যক্ত জরাজীর্ণ ভবন। স্থানীয় বাসিন্দারা বলছেন, ভবনটি জরাজীর্ণ হওয়ায় যথাযথ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে এলাকাবাসী। ক্লিনিকটির ৪/৫ বছর ধরে ব্যবস্থাপনা কমিটির কোনো কর্মকান্ড নেই। নামমাত্র কমিটি থাকলেও তার কোনো কার্যকারিতা নেই।

স্থানীয় ইউপি সদস্য ও ক্লিনিক ম্যানেজিং কমিটির সভাপতি মোতালেব মিয়া বলেন, ক্লিনিকের অবস্থা এতই খারাপ যে এখানে বসে স্বাস্থ্যকর্মীরা সেবা দিতে পারেন না। উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. নোমান মিয়া বলেন, কমিউনিটি ক্লিনিকটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন পাঠানো হয়েছে। শিগগিরই নতুন ভবন করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

সরাইল জরাজীর্ণ ভবনে স্বাস্থ্যসেবা

Update Time : 05:54:46 pm, Saturday, 29 January 2022