
মো: হাসেম, রিপোর্টার (নোয়াখালী) : নোয়াখালীতে সাংবাদিকদের বুনিয়াদী প্রশিক্ষন কর্মশালা চলমান। নোয়াখালীতে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সংবাদ তৈরীর বহুমূখী কর্মকৌশলগত পারদর্শিতা অর্জনে সপ্তাহ ব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণের চতূর্থ দিন চলমান।
প্রেস ইনষ্টিটিইট বাংলাদশ(পিআইবি)এর আয়োজনে জেলা শহর মাইজদী বি আর ডি বি ভবনে আয়োজিত সাংবাদিকদের দিনব্যাপী বুনিয়াদী এই প্রশিক্ষণে জেলার প্রিন্ট-ইলেকট্রনিক্স এবং বর্তমান তথ্য প্রযুক্তির আধুনিক ডিজিটাল যুগে মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা চলছে।
এতে সাংবাদিকদের সংবাদ সংক্রান্ত তথ্য ছবি সংগ্রহ এবং বস্তুনিষ্ঠ সত্য তথ্য উপাত্তের ভিত্তিতে সংবাদ তৈরী এবং সংবাদ উপস্থাপন ও পরিবেশনের কলাকৌশল, নীতিগত সততা স্বচ্চতা নিরপেক্ষ দৃষ্টভঙ্গিতে দেখা বলা লেখার সাহসীকতা অর্জন বিষয়ে দীর্ঘ আলোকপাত এবং হাতে কলমে কাজের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
Reporter Name 







