3:27 pm, Monday, 2 November 2026

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় অটোরিকশা চালক নিহত

  • Reporter Name
  • Update Time : 04:44:55 pm, Monday, 24 January 2022
  • 41 Time View

শেখ মোঃ ইব্রাহীম, ব্রাহ্মণবাড়িয়া থেকে : ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় অটোরিকশা চালক নিহত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় বালু বোঝাই ট্রাকের চাপায় খায়ের মিয়া (৪৫) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের কাউতুলী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন কুমার চক্রবর্তী জানান, সকালে আশুগঞ্জ-আগরতলা চার লেন মহাসড়কের কাজে নিয়োজিত বালুবাহী একটি ট্রাক পুনিয়াউটের দিকে যাচ্ছিল। ব্যাটারি চালিত একটি অটোরিকশা এসময় ট্রাকটিকে অতিক্রম করতে গেলে ট্রাকটি ওই অটোরিকশাকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক খায়ের নিহত হন।

তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় অটোরিকশা চালক নিহত

Update Time : 04:44:55 pm, Monday, 24 January 2022