
আব্দুস সালাম মুর্শেদী : সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো সোহেলের। কেশবপুরে প্রেসক্লাবের সাবেক সহসভাপতি সাংবাদিক রুহুল কুদ্দুসের ভাই তৌফিক হাসান সোহেল (৩৮) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সোমবার বিকেলে চুকনগর-খুলনা মহাসড়কের চুকনগর বটতলা নামক স্থানে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত তৌফিক হাসান সোহেল খুলনা থেকে ডাক্তার দেখিয়ে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। তবে বাড়ি ফেরার আগেই সড়কে ঝরে গেলো প্রাণ।
তার অকাল মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃত্তি দিয়েছে কেশবপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ সহ কেশবপুরের সর্বস্তরের জনগণ।
Reporter Name 







