
ওসমান গনি, গজারিয়া (মুন্সিগঞ্জ) থেকে : চরবাউশিয়া গ্রামে দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ। মুন্সীগঞ্জর গজারিয়া উপজেলা শুক্রবার সকাল ১০ টায় চরবাউশিয়া মধ্যমকান্দি গ্রামে দুস্থ একশত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন বাউশিয়া ইউনিয়নের মাটি ও মানুষের জনবান্ধব ও সুযোগ্য চেয়ারম্যান মহোদয়, একসময় চেয়ারম্যান সাহেব বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে বরাদ্দ করা হয়েছে ৪৫০টি কম্বল এবং চেয়ারম্যান সাহেব এর নিজস্ব ব্যাক্তিগত তহবিল থেকে ২০০০টি কম্বল প্রথম ধাপে পর্যায় ক্রমে দেওয়া হবে, যদি আরো প্রয়োজন হয় তাহলে ইনশাআল্লাহ তাও দেয়া হবে।
গজারিয়া উপজেলার চর বাউশিয়া মধ্যম কান্দি ২৭ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিতি মিজানুর রহমান প্রধান, আল-মামুন প্রধান,৮ নং ওয়ার্ডের মেম্বার খোকন প্রধান শ্রমবিষয়ক সম্পাদক উপজেলা আ: লী: মোস্তফা প্রধান,৮ নং ওয়ার্ড আ: লী: সভাপতি সভাপতি মমিনুল ইসলাম প্রধান, সমাজসেবক স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিল।
মানুষ শীতবস্ত্র হিসেবে কম্পল পেয়ে খুব খুশি তারা বলেন করোনা কালীন সময় খাদ্য সামগ্রী নিয়ে আমাদের পাশে তিনি ছিলেন এবং সব সময় যখন যা কিছু প্রয়োজন হয় আমরা গেলে তিনি খালি হাতে আমাদের ফিরিয়ে দেন না কিছু না কিছু দিয়ে দেন আমরা এমনই একজন জনবান্ধব চেয়ারম্যান চাই।
Reporter Name 







