11:21 am, Monday, 2 November 2026

সরাইলে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : 09:13:54 pm, Friday, 21 January 2022
  • 53 Time View

শেখ মোঃ ইব্রাহীম, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ সরাইলে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার। ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ।স্থানীয় লোকজনের সহায়তায় সরাইল সদরের বড্ডাপাড়া এলাকার এক পুকুর থেকে রায়হান (২৮) ও সুমন (৩০) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজন জানায়, ৮-১০ জনের একটি গ্রূপ অনেক দিন ধরে বড্ডাপাড়া, বণিকপাড়া, শাহপাড়া, বড়দেওয়ান পাড়াসহ সদরের ইউনিয়নের বিভিন্ন পাড়ায় মহল্লায় ঘুরে ফিরে অনেকটা প্রকাশ্যেই ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছে। এতে স্কুল-কলেজের অনেক শিক্ষার্থীও মাদকাসক্ত হয়ে পড়ছে। মাঝে মধ্যে মাদক বিক্রির টাকার হিসাব নিয়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটছে। তাদের সিন্ডিকেটের পেছনে রয়েছে প্রভাবশালী কিছু গডফাদার।

সাধারণ নিরীহ ভদ্র লোকজন সব কিছু জেনে বুঝেও ভয়ে মুখ খুলেন না। তারা হেঁটে হেঁটে মাদক বিক্রি করছে একটি গ্রূপ। এমন খবরে টহলরত সরাইল থানার কন্সটেবল ওমর ফারুক ও আবু ইউসুফ বড্ডাপাড়ার বাসিন্দা প্রয়াত আ’লীগ নেতা আশরাফ উদ্দিনের বাড়ি সংলগ্ন পুকুর পাড়ে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করে কয়েকজন মাদক ব্যবসায়ী। নিজেদের রক্ষা করতে ওই পুকুরেই ঝাঁপ দেয় দুই মাদক ব্যবসায়ী।

পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় পুকুরের পানি থেকেই তাদেরকে গ্রেফতার করেন। গ্রেপ্তারকৃতরা হলো- দেওয়ান হাবলী গ্রামের দেওয়ান মোস্তাফিজ আলী রায়হান ও পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামের আহাম্মেদ হোসেন সুমন। তাদের দেহ তল্লাশি করে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। ট্যাবলেট গুলোর বাজার মূল্য প্রায় ২৮ হাজার ৫শত টাকা। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম হোসেন বলেন, মাদকের সাথে কোন ধরণের আপোষ নেই। এই সিন্ডিকেটের কেউ রেহায় পাবে না। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

সরাইলে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

Update Time : 09:13:54 pm, Friday, 21 January 2022