8:43 am, Monday, 2 November 2026

নড়াইলের চাকই থেকে ১৫০ গ্রাম গাঁজাসহ ২জন আটক

  • Reporter Name
  • Update Time : 07:09:26 pm, Saturday, 15 January 2022
  • 34 Time View

মিরণ মোল্যা/সৈয়দ রমজান : নড়াইলের চাকই থেকে ১৫০ গ্রাম গাঁজাসহ ২জন আটক। নড়াইলের বিছালী ইউনিয়নের চাকই গ্রাম থেকে ১৫০ গ্রাম গাঁজাসহ ২জনকে আটক করেছে মির্জাপুর পুলিশ ক্যাম্পের পুলিশ। এলাকাবাসীর সহযোগীতায় সঙ্গীয় ফোর্স সহ মির্জাপুর পুলিশ ক‌্যাম্পের ইনচার্জ এসআই সাইফুল ইসলামের নেতৃত্বে একটি টিম আজ ১৫ জানুয়ারী শনিবার দুপুর আনুমানিক ২টার দিকে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে তাদের ১৫০গ্রাম গাঁজাসহ তাদের আটক করে।

মির্জাপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সাইফুল ইসলাম বলেন- বেনাপোল থেকে আসা মাদক ব‌্যবসায়ীদের দুজনই তরুণ। এদের মধ্যে একজন যশোরের বেনাপোল পোর্ট থানাধীন ছোটআছড়া (৮নং ওয়ার্ড পৌর) এর মো: শাহাজান হাজির ছেলে মো: সাব্বির হোসেন (২০) এবং অন‌্যজন একই থানাধীন পাটবাড়ির মো: খাইরুল ইসলামের ছেলে মেহেদী হাসান নয়ন (১৭)। তাদের কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা এবং ১টি সিমফনি ও ১টি অপ্পো মোবাইল হ‌্যান্ডসেট উদ্ধার করা হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের নড়াইল থানায় সোপর্দ করার প্রস্তুতি চলছিলো।

এলাকাবাসী ও সচেতনমহল মনে করেন- শুধুমাত্র ১৫০গ্রাম গাঁজা বিক্রি করতে ওই ২জন বেনাপোল থেকে নড়াইলের চাকইতে আসেনি। নিশ্চই তারা বড় একটি মাদকের চাঁলান নিয়ে এসেছিলো। কার কাছে বিক্রি করতে এসেছিলো আর কারা জড়িত তা জিজ্ঞাসাবাদ ও তদন্তে এলাকার মাদক ব্যবসায়ী রাঘব-বোয়ালদের তথ্য বের হয়ে আসবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

নড়াইলের চাকই থেকে ১৫০ গ্রাম গাঁজাসহ ২জন আটক

Update Time : 07:09:26 pm, Saturday, 15 January 2022