10:22 am, Monday, 2 November 2026

স্ত্রীকে ফিরাতে না পেরে শ্বশুরবাড়িতে বিষ পান করলেন জামাই

  • Reporter Name
  • Update Time : 11:55:15 am, Tuesday, 28 December 2021
  • 32 Time View

মো: হাসেম : স্ত্রীকে ফিরাতে না পেরে শ্বশুরবাড়িতে বিষ পান করলেন জামাই। নোয়াখালীর চাটখিলে শ্বশুরবাড়িতে বিষপান করে সাইফুল ইসলাম শামিম (২৬) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। রোববার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ৩ নং পরকোট ইউনিয়নের রামদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সাইফুল ইসলাম শামিম লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার দরবেশপুর ইউনিয়নের আলীপুর গ্রামের দক্ষিণ আটিয়া বাড়ির দেলোয়ার হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম তার স্ত্রী ঝুমুর আক্তারকে আনতে পরকোট ইউনিয়নের রামদেবপুর গ্রামে শ্বশুর বাড়িতে যান। এ সময় স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরে বিষপান করেন সাইফুল। ঘটনাস্থলে থাকা স্থানীয় লোকজন সাইফুলকে চাটখিল সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাইফুলের বাবা দেলোয়ার হোসেন বলেন, আমার ছেলের বউ পরপুরুষের সঙ্গে চলাফেরা ও ফোনে কথা বলত। এটা দেখে ছেলে তার স্ত্রীকে কয়েকবার সতর্ক করে। পরে পুত্রবধূ বাবার বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে আর আসেনি। পরে অনেক চেষ্টা করেও তাকে বাড়িতে ফিরিয়ে আনা সম্ভব হয়নি।

সাইফুলের চাচাতো ভাই ফয়েজ আমাদের সময় কে বলেন, সাইফুল তার স্ত্রীকে আনতে যাওয়ার পর তারা তাকে সেখানে মারধর করে। মারধরের বিষয়টি সে আমাদের মুঠোফোনে জানায়। এরপর শ্বশুরবাড়িতে বিষপান করে আত্মহত্যা করে সে।

চাটখিল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাইফুলের বাবা চাটখিল থানায় একটি অভিযোগ দায়ের করেন। আমরা মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

স্ত্রীকে ফিরাতে না পেরে শ্বশুরবাড়িতে বিষ পান করলেন জামাই

Update Time : 11:55:15 am, Tuesday, 28 December 2021