7:59 am, Monday, 2 November 2026

নোয়াখালী সদর ও কবিরহাটের ১৬ ইউপি’র নির্বাচনে নৌকা ৯ স্বতন্ত্র ৭ ইউপিতে জয়ী

  • Reporter Name
  • Update Time : 12:37:37 pm, Monday, 27 December 2021
  • 56 Time View

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী সদর ও কবিরহাটের ১৬ ইউপি’র নির্বাচনে নৌকা ৯ স্বতন্ত্র ৭ ইউপিতে জয়ী। চতুর্থ ধাপে নোয়াখালী সদর ও কবিরহাট উপজেলার ১৬টি ইউনিয়নের ৯টিতে নৌকা এবং ৬টিতে আওয়ামী লীগ বিদ্রোহী ও ১টিতে বিএনপি সমর্থক চেয়ারম্যান বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন।
রোববার (২৬ ডিসেম্বর) ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় দুই উপজেলার নির্বাচনী দায়িত্বপ্রাপ্তরা এ ফলাফল ঘোষণা করেন। জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম জানান, সদর উপজেলায় ৯ ইউনিয়নে ভোটগ্রহণ করা হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতীকের চারজন ও স্বতন্ত্র পাঁচজন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এছাড়া কবিরহাট উপজেলার ৭টি ইউনিয়নে ভোট গ্রহণ করা হয়েছে। এর মধ্যে নৌকা প্রতিক নিয়ে ৫জন ও স্বতন্ত্র ২জন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। সদর উপজেলায় আওয়ামী লীগের নির্বাচিতরা হলেন, কাদির হানিফ ইউনিয়নে আবদুর রহিম চৌধুরী, অশ্বদিয়া ইউনিয়নে গোলাম হোসেন বাবলু, নেওয়াজপুর ইউনিয়নে আমির হোসেন বাহাদুর, ১নং চরমটুয়া ইউনিয়নে কামাল উদ্দিন বাবলু।

একই উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী নির্বাচিতরা হলেন, আন্ডারচর ইউনিয়নে মো. জসীম উদ্দিন, এওজবালিয়া ইউনিয়নে মো. বেলাল হোসেন, দাদপুর ইউনিয়নে মিজানুর রহমান শিপন, কালাদরাপ ইউনিয়নে শাহাদাত উল্যাহ সেলিম ও ১০নং পূর্ব চরমটুয়া ইউনিয়নে বিএনপি সমর্থিত ফয়সাল বারী চৌধুরী চেয়ারম্যান পদে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

অপরদিকে, কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে আওয়ামী লীগের নির্বাচিতরা হলেন, এ কে এম সিরাজ উল্যাহ, ধানসিঁড়ি ইউনিয়নে কামাল খান, চাপরাশিরহাট ইউনিয়নে মো. মহিউদ্দিন টিটু, বাটইয়া ইউনিয়নে মো. জসীম উদ্দিন শাহীন, ঘোষবাগ ইউনিয়নে একেএম আলাউদ্দিন ভুঁইয়া। একই উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী নির্বাচিতরা হলেন, সুন্দলপুর ইউনিয়নে হাজী মো. ইলিয়াছ, ধানশালিক ইউনিয়নে মো. সাহাব উদ্দিন।

সদর উপজেলার ৯ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫২ জন এবং কবিরহাট উপজেলার ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

নোয়াখালী সদর ও কবিরহাটের ১৬ ইউপি’র নির্বাচনে নৌকা ৯ স্বতন্ত্র ৭ ইউপিতে জয়ী

Update Time : 12:37:37 pm, Monday, 27 December 2021