
মাসুদ রানা : যশোরে র্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদক সহ আটক-১। গত ২৫ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার রাত আনুমানিক ৭ টার দিকে মহিবুল ইসলাম (৩৫), নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে, যশোর র্যাব-৬ এর সদস্যরা। আটককৃত মাদক ব্যবসায়ীর কাছ থেকে ১শ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৩ কেজি গাঁজা পাওয়া যায়। আটককৃত ওই মাদক ব্যবসায়ী যশোরের শার্শা উপজেলার পুটখালী মহিষাডাংগা গ্রামের মৃত লালচাঁদ আলীর ছেলে।
যশোর র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার নাজিউর রহমান বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি ২৫ নভেম্বর বৃহস্পতিবার আনুমানিক সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটের দিকে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কুটুনি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য নিয়ে অপেক্ষা করছে তার সংগীয় লোকের জন্য। এমন সংবাদের ভিত্তিতে যশোর র্যাব-৬ এর সদস্যরা অভিযান চালিয়ে ১শ বোতল ফেনসিডিল ও ৩ কেজি গাঁজাসহ তাকে হাতে নাতে আটক করেন।
Reporter Name 








