
শেখ আকিদুল ইসলাম/
সৈয়দ রমজান নড়াইল থেকে : বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদাৎ উপলক্ষে নড়াইলের চাকই-এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত। আজ ১৭ আগষ্ট নড়াইল জেলার বিছালী ইউনিয়নের চাকই মোল্লার হাট বাজারে স্বাধীন বাংলাদেশের স্থপতি বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে উক্ত দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোঃ আব্বাস উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে উক্ত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল সদর থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক বিছালী ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান ফকির।
বিশেষ অতিথি অতিথি হিসেব উপস্থিত ছিলেন সদর থানা আওয়ামীলীগের সিনিয়র সদস্য ও সাবেক বিছালী ইউপি চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান নান্নু, নড়াইল সদর আওয়ামী লীগের সদস্য ও বিছালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ রিয়াজ আলী মীর, নড়াইল সদর আওয়ামী লীগর সদস্য আজিজুর রহমান।
উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোঃ নিজাম উদ্দিন মোল্ল্যা, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা গাজী, চাকই মোল্লার হাট বাজার কমিটির সভাপতি আব্দুল হামিদ শেখ, ৩ নং ওয়ার্ল্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ কালাম ফকির, ৫ নং ওয়ার্ল্ড আওয়ামী লীগ সভাপতি মোঃ ইসমাইল মোল্যা, মোঃ জুলহাস উদ্দিন বিশ্বাস সদস্য আওয়ামী লীগ, প্রবীণ রাজনীতিবিদ স.ম আব্দুস সালাম।
আরো উপস্থিত ছিলেন বিছালী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ সোহেল রানা, জবস্ টিভি স্টাফ রিপোর্টার মোঃ রাসেল হুসাইন, মোঃ মফিজুর রহমান গাজী, জি এম মাসুম বিল্লাহ, নড়াইল জেলা ছাত্রলীগের সহ: সম্পাদক মোঃ মেহেদী হাসান মিরাজ, চাকই মোল্লার হাট বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, আজানুর শেখ, গাজী ছামিরুল ইসলাম, মির্জাপুর বার্জার বণিক সমিতির সাধারন সম্পাদক খন্দকার মঈনউদ্দীন সহ বিছালী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগের নেতাকর্মীবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন- ১৯৭৫ সালে ১৫ ই আগষ্ট রাতে বঙ্গবন্ধু সহ তার পরিবারের ১৭ সদস্যদের হত্যা করা হয়। অথচ তাঁর জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। খুনি মুস্তাক সহ কিছু সেনাবাহিনী মিলে তারা বঙ্গবন্ধু সহ পরিবারকে হত্যা করেন। তারা এই দেশটাকে আবার পাকিস্তান রাষ্ট্র বানাতে চেয়েছিল, তারা করতে পারে নি। সেই ১৫ই আগষ্ট রাতে শেখ হাসিনা ও শেখ রেহেনা বিদেশে ছিল বলে তারা বেঁচে যায়।
Reporter Name 








