
মাসুদ হোসেন খান : মাদারীপুরের ডাসারে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ। মাদারীপুরের ডাসারে জাতির পিতা,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৬ আগস্ট সোমবার দুপুরে মহরজান এতিমখানা ফাউন্ডেশন ও বীরমুক্তিযোদ্ধা কাজী নুরুল ইসলাম নিন্মমাধ্যমিক বিদ্যালয়ের উদ্যােগে এ কর্মসূচি পালন করা হয়।
এতে মহরজান এতিমখানা ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর : সৈয়দ সামসুজ্জামান পারভেজের সভাপতিত্বে ও কালকিনি পৌরসভার কাউন্সিলর-মহরজান এতিমখানা ফাউন্ডেশনের ম্যানেজিং কমিটির সদস্য : আসাদুজ্জামান তালুকদার লাবুর সঞ্চালনায়
ভার্চুয়ালে যুক্ত থেকে আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ঐ শিক্ষা প্রতিষ্ঠান গুলোর প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা কাজী নুরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান: মীর গোলাম ফারুক।
Reporter Name 








