
মাসুদ রানা ভূঁইয়া : বিএমএসএস’র কেন্দ্রীয় দপ্তর সম্পাদকের চাচার মৃত্যুতে শোক প্রকাশ। দৈনিক ফুলতলা প্রতিদিনের সহযোগী সম্পাদক ও দৈনিক মানবাধিকার প্রতিদিনের বিশেষ প্রতিনিধি এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো: তরিকুল ইসলাম টলার এর চাচা প্রফেসর আঃ রশিদ আর নেই। দীঘদিন অসুস্থ্য থাকায় ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ১৯ জুলাই সকাল ১১ টা ২৫মিনিটে তিনি ইন্তিকাল করেন (ইন্নালিল্লহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম টলারের চাচা প্রফেসর আঃ রশিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান, মহাসচিব সুমন সরদার সহ সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
Reporter Name 








