
এম এম জাকীর হুসাইন, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি : মোল্লাহাট থানায় নতুন ওসি সোমেন দাসকে স্বাগত সংবর্ধনা দিলেন পুলিশ সদস্য বৃন্দ। বাগেরহাটের মোল্লাহাট থানার নতুন ওসি সোমেন দাসকে পুলিশ সদস্য বৃন্দ ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নিলেন। সেইসাথে দায়িত্বে থাকা ওসি কাজী গোলাম কবিরকে বিদায় সংবর্ধনা দিলেন পুলিশ সদস্য বৃন্দ।
থানার অফিসার ইনচার্জ হিসেবে নতুন ওসিকে বরণ করে নিলেন ও দায়িত্বে থাকা ওসিকে বিদায় সম্বর্ধনা জানালেন পুলিশ অফিসার। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাব-ইন্সপেক্টর আবু হাসান।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করীরা জনাব গোলাম কবিরের উদ্দেশ্যে বলেন তিনি এখানে সততার সাথে দায়িত্ব পালন করেছেন, যে কোন সময় তাকে ডাকলে পাওয়া গেছে তার দায়িত্বে কোন অবহেলা করেননি আমরা সকলেই তাহার প্রতি খুশি ও কৃতজ্ঞ প্রকাশ করছি । আমরা তার সর্বাঙ্গীণ মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করি।
কাজী গোলাম কবির মোল্লাহাটে যোগদান করেন ০৫/১১/১৯১৮ তারিখে – বিদায় নিলেন ১৪/০৭/২০২১ তারিখে । এ সময় তারা নতুন যোগদানকৃত ওসি সোমেন দাস এর উদ্দেশ্য বলেন তিনি এখানে ভালো থাকবেন সবার সাথে মিলেমিশে কাজ করবেন আমাদের মোল্লাহাটে সকল অসুবিধা বাধা পেরিয়ে উন্নত শিখরে জাতে উঠতে পারি আমরা সেই আশা ও কামনা করি। অফিসার ইনচার্জ এর সুস্থতা কামনা করেন সোমেন দাস মোল্লাহাটে যোগদান করলেন ১৪/০৭/২০২১ ইং তারিখে ।
Reporter Name 








