1:27 pm, Monday, 2 November 2026

চাটখিল মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : 07:48:36 pm, Tuesday, 29 June 2021
  • 45 Time View

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি : চাটখিল মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত। স্থানীয় পর্যায়ে অভিবাসীদের বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানের জন্য চাটখিলের উপজেলার ৬ং পাঁচগাঁও ইউনিয়ন পরিষদে গত বৃহস্পতিবার সকালে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

কর্মশালায় পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুনের সভাপতিত্বে ও ফারজানা ফরায়েজি’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে নোয়াখালী জেলা পরিষদের সদস্য এমরুল চৌধুরী রাসেল এবং বিশেষ অতিথি হিসেবে পাঁচগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের ও কামাল হোসেন উপস্থিত ছিলেন।

এছাড়া কর্মশালায় অভিবাসীদের সাথে সম্পৃত্ত বেসরকারি সংস্থার প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ, নাগরিক সমাজের প্রতিনিধি, বিদেশ ফেরত অভিবাসী ও তাদের পরিবারের সদস্যগণ উপস্থিত থেকে মূল্যবান মতামত প্রদান করেন।

কর্মশালায় সার্বিক বিষয়ে আলোকপাত করেন ব্র্যাক ও ব্র্যাকের অভিবাসন প্রোগ্রাম ডিস্ট্রিক্ট কো- অডিনেটর মোল্লা শিহাব উদ্দিন। তিনি বলেন ব্র্যাক অভিবাসন প্রোগ্রাম ২০০৬ সাল থেকে দেশজুড়ে চলমান রয়েছে। এই প্রোগ্রামের মাধ্যমে নিরাপদ বিদেশগমন ও বিদেশ ফেরত ক্ষতিগ্রস্ত অভিবাসীর সামাজিক ও অর্থনৈতিক পুনরেকত্রীকরণে কাজ করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

চাটখিল মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত

Update Time : 07:48:36 pm, Tuesday, 29 June 2021