
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি : কাউখালীতে উপজেলা চেয়ারম্যানের সকল অনুষ্ঠান বর্জন করে প্রেসক্লাবে অবাঞ্চিত ঘোষণা করেছে সাংবাদিকরা। পিরোজপুরের কাউখালীতে রবিবার ১১ ঘটিকার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের বর্তমান উর্ধ্বগতি নিয়ন্ত্রণে করণীয় শীর্ষক এক জরুরী বৈঠক চলছিল।
এসময় উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ সাংবাদিক খুঁজতে থাকেন। পরে তিনি সাংবাদিকদের দেখে উপজেলা পরিষদের সামনেসহ বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার একটি ছবি সিনিয়র সাংবাদিক রিয়াদ মাহমুদ তার ফেইসবুকে পোষ্ট দিলে উপজেলা চেয়ারম্যান অপমানিত বোধ করেন বলে জানান। তিনি তখন উপজেলার বিভিন্ন বিষয় অনিয়ম নিয়ে সাংবাদিকদের লেখার কটাক্ষ করে কথা বলেন।
Reporter Name 








