7:32 am, Monday, 2 November 2026

কোম্পানীগঞ্জে মিজানুর রহমান বাদলের সমর্থক অস্ত্রসহ যুবক গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : 03:32:42 pm, Saturday, 26 June 2021
  • 51 Time View

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি : কোম্পানীগঞ্জে মিজানুর রহমান বাদলের সমর্থক অস্ত্রসহ যুবক গ্রেফতার। নোয়াখালীর কোম্পানীগঞ্জে অস্ত্রসহ মো. সামছু উদ্দিন (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২৪ জুন) উপজেলার চরএলাহী ইউনিয়নের ক্লোজারঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সামছু উদ্দিন ওই ইউনিয়নের চরবালুয়া গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে। তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থক বলে জানা যায়।

পুলিশ ও স্থানীয়রা জানান, কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সহিংসতাকে কেন্দ্র করে এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের আনাগোনা বেড়ে গেছে। এ ধরনের খবরে অভিযান চালায় র‌্যাব। এ সময় তিনটি বন্দুক ও ১২ রাউন্ড কার্তুজসহ মো. সামছু উদ্দিনকে গ্রেফতার করে র‌্যাব। পরে মামলা দিয়ে তাকে অস্ত্রসহ কোম্পানীগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালাম আজাদ বলেন, শুক্রবার সকালে অস্ত্রসহ সামছু উদ্দিনকে থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

কোম্পানীগঞ্জে মিজানুর রহমান বাদলের সমর্থক অস্ত্রসহ যুবক গ্রেফতার

Update Time : 03:32:42 pm, Saturday, 26 June 2021