11:21 am, Monday, 2 November 2026

রামগড়ে পর্যটন সেবা কেন্দ্র পাহাড়িয়া সোসাইটির ভিত্তিপ্রস্তর স্থাপন

  • Reporter Name
  • Update Time : 05:56:40 pm, Saturday, 26 June 2021
  • 35 Time View

মাসুদ রানা, রামগড় (খাগড়াছি) প্রতিনিধি : রামগড়ে পর্যটন সেবা কেন্দ্র পাহাড়িয়া সোসাইটির ভিত্তিপ্রস্তর স্থাপন। নিরাপদ ফল, ফসল, মৎস্য উৎপাদন বৃদ্ধি ও প্রাণীকুল পরিবেশ বান্ধব পর্যটন গড়ার লক্ষে স্বেচ্ছাসেবী সংস্থা পাহাড়িয়া সোসাইটির উদ্যোগে পর্যটক সেবা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

শনিবার বেলা ১২টায় রামগড় উপজেলার পাতাছড়া ইউপির পাকলাপাড়া এলাকায় সংগঠনটির নিজস্ব জায়গায় পর্যটন সেবা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজী নুরুল আলম আলমগীর।

পাহাড়িয়া সোসাইটির চেয়ারম্যান সাংবাদিক মোশারফ হোসেন বলেন, পর্যটন এলাকা খাগড়াছড়িতে ঘুরতে আসা পর্যটকদের যাত্রাপথে বিভিন্ন সেবা দেয়ার লক্ষে সেবাকেন্দ্রটি স্থাপন করা হচ্ছে। এছাড়া নিরাপদ খাদ্য, পরিবেশ, জলবায়ু বিষয়ে পর্যটকদের মাঝে জনসচেনতা সৃষ্টি করতে কাজ করবে সংগঠনটি।

রামগড়-খাগড়াছড়ি সড়কের পাশে মনোরম পরিবেশে পর্যটক সেবা কেন্দ্রটি হলে পর্যটকদের সেবার পাশাপাশি স্থানিয়রা তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বি হবে বলে মনে করছেন এলাকাবাসী। পরে স্থানীয় কৃষকদের মাঝে বিভিন্ন ফল ও সবজীর বীজ বিতরন করেন আমন্ত্রীত অতিথিরা।

ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক মো: নিজাম উদ্দিন, পাহাড়িয়া সোসাইটির নির্বাহী পরিচালক শেখ মহিউদ্দিন, পরিচালক (অর্থ) রিয়াজ উদ্দিন রনি, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সম্পাদক মো: মাসুদ রানা, সাংবাদিক সাইফুল ইসলাম, সাংবাদিক জহিরুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

রামগড়ে পর্যটন সেবা কেন্দ্র পাহাড়িয়া সোসাইটির ভিত্তিপ্রস্তর স্থাপন

Update Time : 05:56:40 pm, Saturday, 26 June 2021