10:19 am, Monday, 2 November 2026

ফুলতলায় বান্ধব প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ‍্যোগে আলোচনা সভা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : 08:20:50 pm, Wednesday, 2 June 2021
  • 60 Time View

মোঃ মাসুদ রানা ভূঁইয়া : ফুলতলায় বান্ধব প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ‍্যোগে আলোচনা সভা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত। খুলনার ফুলতলায় বান্ধব প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে এক আলোচনা সভা ও প্রশিক্ষণের আয়োজন করা হয়।

আজ বুধবার সকাল ১০ টা থেকে শুরু হয়ে বেলা ১:৩০ মিনিট পর্যন্ত উক্ত আলোচনা সভা ও প্রশিক্ষণ ফুলতলা উপজেলা বিআরডিবি হলরুমে পরিচালিত হয়। বান্ধব প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি রাশেদা বেগম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন দি গ্লেনকো ফাউন্ডেশনের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর মোঃ মামুন হোসেন চৌধুরী। ছোট যেসব শিশুর জন্মের পর পা বেকিয়ে যায় পরবর্তী পর্যায়ে তার জন্য কি ধরনের চিকিৎসা ব্যবস্থা রয়েছে এই বিষয়টি নিয়ে তিনি আলোকপাত করেন।

অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থার প্রোগ্রাম ম্যানেজার বশির আল হোসাইন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, কৃষি সম্প্রসারণ অফিসার মোছাঃ তাসমিনা হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ পারভেজ মোল‍্যা।

মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন প্রতিবন্ধী ব‍্যক্তিদের উদ্দেশ‍্যে বলেন, আপনাদের পাশে আমরা আছি। আপনাদের যেকোন ধরনের সুযোগসুবিধার বিষয়ে আমাদেরকে জানাবেন।

এ সময় উপস্থিত ছিলেন ২ নং দামোদর ইউনিয়নের সংরক্ষিত ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা সদস্য মিসেস শামসুন্নাহার, ৭ নং ওয়ার্ডের সদস্য মাসুদ পারভেজ মুক্ত, ৮ নং ওয়ার্ডের সদস্য জনাব মোঃ আব্দুর রশিদ, শিবপাশারডাঙ্গা প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষিকা হোসনেয়ারা বেগম, তাঁতিপাড়া প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক কাজী ইমরান সহ বিভিন্ন প্রতিবন্ধী স্কুলের শিক্ষক, সাংবাদিক ও সরকারি কর্মকর্তা বৃন্দ।বক্তারা প্রতিবন্ধী ব্যক্তির অধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে এবং প্রতিবন্ধী আইন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও বক্তব্য প্রদান করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

ফুলতলায় বান্ধব প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ‍্যোগে আলোচনা সভা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত

Update Time : 08:20:50 pm, Wednesday, 2 June 2021