
মোঃ মাসুদ রানা ভূঁইয়া : ফুলতলায় বান্ধব প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে আলোচনা সভা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত। খুলনার ফুলতলায় বান্ধব প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে এক আলোচনা সভা ও প্রশিক্ষণের আয়োজন করা হয়।
আজ বুধবার সকাল ১০ টা থেকে শুরু হয়ে বেলা ১:৩০ মিনিট পর্যন্ত উক্ত আলোচনা সভা ও প্রশিক্ষণ ফুলতলা উপজেলা বিআরডিবি হলরুমে পরিচালিত হয়। বান্ধব প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি রাশেদা বেগম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন দি গ্লেনকো ফাউন্ডেশনের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর মোঃ মামুন হোসেন চৌধুরী। ছোট যেসব শিশুর জন্মের পর পা বেকিয়ে যায় পরবর্তী পর্যায়ে তার জন্য কি ধরনের চিকিৎসা ব্যবস্থা রয়েছে এই বিষয়টি নিয়ে তিনি আলোকপাত করেন।
অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থার প্রোগ্রাম ম্যানেজার বশির আল হোসাইন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, কৃষি সম্প্রসারণ অফিসার মোছাঃ তাসমিনা হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ পারভেজ মোল্যা।
মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন প্রতিবন্ধী ব্যক্তিদের উদ্দেশ্যে বলেন, আপনাদের পাশে আমরা আছি। আপনাদের যেকোন ধরনের সুযোগসুবিধার বিষয়ে আমাদেরকে জানাবেন।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com