
আশরাফ, গোপালগঞ্জ থেকে : একুশের প্রথম প্রহরে কাশিয়ানী কেন্দ্রীয় শহীদ মিনারে ছিলো উপচে পড়া ভীড়। কাশিয়ানীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
দিবসের প্রথম প্রহরে উপজেলা প্রশাসনের পহ্মে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রথীন্দ্র নাথ রায়, বাংলাদেশ পুলিশের পহ্ম থেকে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আজিজুর, বাংলাদেশ আওয়ামী লীগের সকল সংগঠনের নেতাকর্মী, বি,এন,পি,জাতীয় পার্টি ও বিভিন্ন সামাজিক সংগঠন ও দলের নেতা কর্মিরা শহিদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
Reporter Name 








