10:17 am, Monday, 2 November 2026

ভালোবাসার দিনে নিজ কক্ষে মিলল বাউয়েট ছাত্রের ঝুলন্ত মরদেহ

  • Reporter Name
  • Update Time : 01:25:17 pm, Saturday, 17 February 2024
  • 39 Time View

মোঃ রেজাউল করিম, নাটোর থেকে : ভালোবাসা দিবসের দিনে বাউয়েট ছাত্রের ঝুলন্ত লাশ। নাটোরের বাগাতিপাড়ায় তাহমিদ হাসান নাসিম (২১) নামে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (বাউয়েট) এক শিক্ষার্থী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে বাউয়েট ক্যাম্পাসের বড়াল হলে এই আত্মহত্যার ঘটনা ঘটে।

মৃত তাহমিদ হাসান নাসিম রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ডাঙাপাড়া (জিউপাড়া) গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। তিনি বাউয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের দ্বিতীয় বর্ষের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

তাহমিদ হাসান নাসিম প্রেমঘটিত কারণে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন বাগাতিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নান্নু।

তাহমিদ হাসান নাসিম প্রায় এক বছর আগে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (বাউয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ভর্তি হন। তিনি বাউয়েট ক্যাম্পাসের বড়াল হলের ৩১৫নং রুমে থাকতেন। বুধবার সন্ধ্যায় নিজ রুমে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

সহপাঠীরা জানান, তারা তাকে দেখতে না পেয়ে রুমের দরজায় গিয়ে ডাকাডাকি করতে থাকেন। কিন্তু নাসিমের কোনো সাড়া না পেয়ে তারা পেছনের জানালায় উঁকি দিয়ে তাকে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে চিৎকার দেয়। পরে ক্যাম্পাসের ছাত্র ও শিক্ষকরা মিলে রুমের দরজা ভেঙে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে কাদিরাবাদ ক্যান্টনমেন্টের সিএমএইচে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

ভালোবাসার দিনে নিজ কক্ষে মিলল বাউয়েট ছাত্রের ঝুলন্ত মরদেহ

Update Time : 01:25:17 pm, Saturday, 17 February 2024