1:22 pm, Monday, 2 November 2026

ঠাকুরগাঁওয়ে সাংবাদিক বিপ্লবের উপর হামলা : হাসপাতালে ভর্তি

  • Reporter Name
  • Update Time : 11:51:51 am, Tuesday, 13 February 2024
  • 34 Time View

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাও প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও রুহিয়া কাকলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি বদরুল ইসলাম বিপ্লব হামলার শিকার হয়েছেন।

সোমবার দুপুরে বিদ্যালয়ের অফিস কক্ষে প্রধান শিক্ষক সহ কয়েকজনের হামলার শিকার হন। ঘটনার পর থেকে প্রধান শিক্ষক সুদেব চন্দ্র বর্মন গা ঢাকা দিয়েছেন।

পুলিশ জানায়, মধুপুর কাকলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি জনবল নিয়োগের কার্যক্রম শুরু করে। কিন্তু, প্রধান শিক্ষক তা ভন্ডুল করার চেষ্টা চালিয়ে আসছিলেন।

এদিকে নতুন নীতিমালার কারণে গত ৬ ফেব্রুয়ারি ম্যানেজিং কমিটির সভায় নতুন এমপিও নীতিমালার আলোকে লোক নিয়োগের সিদ্ধান্ত হয়।সে আলোকে ৯ ফেব্রুয়ারি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। কিন্ত প্রধান শিক্ষক ওই বিজ্ঞপ্তি বিধি মোতাবেক হয়নি দাবি করে বিতর্কে জড়ায়।

এক পর্যায়ে কমিটির সদস্য লক্ষন চন্দ্র বর্মন তার অনুমতি ও সাক্ষর ছাড়া কেন বিজ্ঞপ্তি ছাপা হলো মর্মে বিতর্কের এক পর্যায়ে সভাপতি বিপ্লবের উপর হামলা চালায় এবং বেধরক মারপিট করে।সদস্য লক্ষনের ঘুষিতে সভাপতির বাম কানের পর্দা ফেটে যায় এবং তার শ্রবনশক্তি ক্ষতিগ্রস্থ হয় ।

প্রধান শিক্ষক সুদেব চন্দ্র বর্মন নলকূপের হাতল দিয়ে সভাপতির কোমরে আঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।বর্তমানে সাংবাদিক বিপ্লব ঠাকুরগাঁও সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

রুহিয়া থানার ওসি গুলফামুল ইসলাম জানান,এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

ঠাকুরগাঁওয়ে সাংবাদিক বিপ্লবের উপর হামলা : হাসপাতালে ভর্তি

Update Time : 11:51:51 am, Tuesday, 13 February 2024