
আমিনুর রহমান : যশোরের অভয়নগরে অভয়নগর উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে তিনদিন ব্যাপি গুড়মেলা ও পিঠা উৎসব জাঁকজমকপূর্ণভাবে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
১০ ই ফেব্রুয়ারী শনিবার বিকাল ৪ টায় নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে গুড়মেলা ও পিঠা উৎসবের শুভ উদ্বোধন করেন স্থানীয় সরকার উপপরিচালক মোঃ রফিকুল ইসলাম।
গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরতে এলাকার গাছিদের নির্ভেজাল গুড় তৈরি করতে এবং গাছিদের গাছ কেটে রস উৎপাদন করতে এমন উদ্যোগ নেয়া হয়েছে।
এ উপলক্ষে স্কুল মাঠে উপজেলা প্রশাসন,নওয়াপাড়া পৌরসভা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন সেক্টরের মোট ৩১ টি স্টল সাজানো হয়। স্টলে প্রায় ৪০ ধরণের পিঠা উপস্থাপন করা হয়। এছাড়াও মেলায় লোকজ সংগীত পরিবেশন করা হয়।
১২ ই ফেব্রুয়ারী সোমবার সন্ধ্যায় গুড় মেলা ও পিঠা উৎসবের শেষ দিনে আলোচনা সভা ও বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ এর সভাপতিত্বে এবং কৃষি অফিসার লাভলী খাতুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি শাহ ফরিদ জাহাঙ্গীর, নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার শান্ত।
Reporter Name 








