7:35 am, Monday, 2 November 2026

ব্যাংক এশিয়ার টাকা গায়েব দুই ভায়ের নামে মামলা

  • Reporter Name
  • Update Time : 06:22:46 pm, Wednesday, 7 February 2024
  • 79 Time View

আব্দুল্লাহ বাশার, ঝিনাইদহ থেকে : অবশেষে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং থেকে প্রবাসীর ৬৩ লাখ টাকা গায়েব হওয়ার ঘটনায় ঝিনাইদহের কোটচাঁদপুর মডেল থানায় মামলা হয়েছে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) কোটচাঁদপুর থানায় ব্যাংক এশিয়ার ঝিনাইদহ এজেন্ট ব্যাংকিংয়ের সিনিয়র রিলেশনশীপ অফিসার ও শাখা ব্যবস্থাপক নুরুন্নবী বাদী হয়ে মামলাটি করেন। মামলায় আসামী করা হয়েছে কোটচাঁদপুর উপজেলার জগদেশপুর গ্রামের মৃত কওসার মণ্ডলের ছেলে ঝিনাইদহ জেলা পরিষদ সদস্য রাজিবুল কবির রাজিব ও তার আপন ভাই মনিরুল ইসলাম।

এর আগে গত মঙ্গলবার দিনব্যাপী ঢাকা থেকে আসা তদন্ত দলের দুই সদস্য ব্যাংকটির ঝিনাইদহ শাখায় এ সংক্রান্ত কাগজপত্র যাচাই বাছাই করেন। ব্যাংক এশিয়ার ঝিনাইদহ শাখার ম্যানেজার সাইফুর রহমান জানান, ঢাকার তদন্ত দল নিবিড় ভাবে বিষয়টি তদন্ত করে কোটচাঁদপুর এজেন্ট ব্যাংকিংয়ের বিপুল পরিমাণ গ্রাহকের টাকা লোপাট করা তথ্য পান এবং টাকা উদ্ধারের স্বার্থে মামলা করার সিদ্ধন্ত গ্রহন করা হয়। কোটচাঁদপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের কুয়েত প্রবাসী রোকনুজ্জামান রোকনের সঞ্চয়ী হিসাব নং-১০৮৩৪৪৪০০৬১০৬ এবং মুনাফা সঞ্চায়ী দুটি হিসাব নং-১০৮২৭৪৪০০০০০৮ ও ১০৮২৭৪৪০০০০০৯ থেকে প্রায় ৬৩ লাখ টাকা গায়েব করে দেন রাজিব।

বিষয়টি নিয়ে রোকনুজ্জামান ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকের সাবেক এজেন্ট মনিরুল ইসলাম (বর্তমান ঝিনাইদহ ডাচ বাংলা ব্যাংকে কর্মরত) ও পরবর্তী এজেন্ট তার ভাই রাজিবুল কবিরের বিরুদ্ধে এজেন্ট ব্যাংকিং ডিভিশন, ব্যাংক এশিয়া লিমিটেড ঢাকা, ব্যাংক এশিয়া ঝিনাইদহ শাখা ও বাংলাদেশ ব্যাংকে লিখিত অভিযোগ করলে বিষয়টি তদন্ত করে টাকা লোপাটের বিষয়টি ধরা পড়ে।

মামলার বিষয়টি নিশ্চিত করে কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনর্চাজ সৈয়দ আল-মামুন জানান, ঝিনাইদহ এজেন্ট ব্যাংকিংয়ের সিনিয়র অফিসার ও শাখা ব্যবস্থাপক নুরুন্নবী বাদী হয়ে মামলা করেছেন। মামলায় দুইজনকে আসামি করা হয়েছে।

অভিযোগটি গ্রহণ করে তদন্ত ও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে বলেও ওসি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

ব্যাংক এশিয়ার টাকা গায়েব দুই ভায়ের নামে মামলা

Update Time : 06:22:46 pm, Wednesday, 7 February 2024