
মোঃ মাসুদ রানা, রামগড়(খাগড়াছড়ি) থেকে : খেলাধুলায় আসক্তি,কমে যায় বিভক্তি। খেলাধুলায় আসক্তি দূর হয় মাদকাসক্তি” এ প্রতিপাদ্য কে সামনে রেখে জাতি গঠনে মানসম্মত শিক্ষার পাশাপাশি তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব বিবেচনা করে খাগড়াছড়ির রামগড়ের বিভিন্ন ৭টি ক্লাবের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
সোমবার (০৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা টেনিস মাঠে উপজেলা প্রশাসনের সহযোগীতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস, মমতা আফরিন উপস্থিত থেকে উপজেলার ৭টি স্পোর্টিং ক্লাবের জন্য ফুটবল,ক্রিকেট ব্যাট, টেনিস বল, স্ট্যাম্প, কিপিং গ্লাভস, গোলকিপার গ্লাস,জার্সি, ব্যাডমিন্টন র্যাকেট,ফেদার,নেট বিতরণ করা হয়।
ক্রীড়া সামগ্রী বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস, মমতা আফরিন বলেন, জাতি গঠনে মানসম্মত শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতি চর্চা গুরুত্ব অপরিসীম।
Reporter Name 








