
মোঃ আমিনুর রহমান,অভয়নগর প্রতিনিধি: যশোরের অভয়নগরে ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এসময় ৩টি ক্লিনিককে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ও একটি ক্লিনিককে সীলগালা করা হয়।
মঙ্গলবার(২৩ জানুয়ারী)সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত নওয়াপাড়া ক্লিনিকপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত আকস্মিক এ অভিযান পরিচালনা করে। মেডিকেল এ্যাসিষ্টান্ড দিয়ে অপারেশন করানোর দায়ে ও লাইসেন্স নবায়ন না থাকায় বিশ্বাস প্রাঃ ক্লিনিককে ১ লাখ টাকা জরিমানা ও সিলগালা করা হয়।
অপরদিকে, নওয়াপাড়া সার্জিক্যাল ক্লিনিককে অনুমোদনের অতিরিক্ত বেড রাখা, ডিউটি ডাক্তার ও এ্যানেসথেশিয়া ডাক্তার না থাকা ও রি-এজেন্ট বার কোড না থাকার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও এ হামিদ মেমোরিয়াল ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অনুমোদনের অতিরিক্ত বেড রাখা, ওটির অনুমোদন, ডিউটি ডাক্তার না থাকায় ১লাখ টাকা জরিমানা এবং ওটি সিলগালা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন অভয়নগর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান।
Reporter Name 









