
বেনাপোল প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮৫ যশোর ১ শার্শা আসনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটনের,চারদিকে (ট্রাক) প্রতীকের গণজোয়ার শুরু হয়েছে।
আগামী ৭ জানুয়ারি নিজ নিজ ভোট কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ট্রাক প্রতীকে ভোট দেয়ার অনুরোধ জানাচ্ছি। জোর-জবরদস্তি কিংবা সন্ত্রাস করে ভোট কেটে নেবে বলে যারা প্রচার করছে, তাদের গুজবে কান দেবেন না। ভোট সুষ্ঠু হবে। আমরা সহিংসতা চাই না। জনগণ যাকে যোগ্য মনে করবে তাকেই নির্বাচিত করবে।
মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার উলশী ইউনিয়নের উলশী বাজার,ধলদা বাজার,রামপুর বাজারসহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় ট্রাক প্রতীকের গণসংযোগ এবং পথসভায় তিনি এসব কথা বলেন। প্রচারণাকালে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ তাদের অভ্যর্থনা জানান।
এসময় ভোটাররা বলেন, প্রার্থী নির্বাচনে তারা ভুল করবেন না। প্রতীক দেখে নয়, ব্যক্তি দেখে ভোট দিবেন। আশরাফুল আলম লিটন ট্রাক প্রতীকে ভোট দিয়ে জয় নিশ্চিত করাবেন বলেও আশ্বাস দেন তারা ৷
Reporter Name 








