
মোঃ ইসরাফিল হোসেন,রাজশাহী জেলা প্রতিনিধি: গহিন জঙ্গলের ভিতরে পরিত্যাক্ত ঘরে মদের কারখানা তৈরী করে মদ প্রস্ততকালে ২১২৫ লিটার চোলাইমদ সহ ০২ জন মাদক ব্যবসায়ী র্যাব-৫, সিপিসি-১ এর অভিযানে গ্রেফতার।
গ্রেফতারকৃত শ্রী জাসদ টুডু (২৭) এবং শ্রী হিরালাল মরমু (৩০) এলাকার পেশাদার মাদক ব্যবসায়ী। গহীন জঙ্গলের ভিতরে পরিত্যাক্ত ঘরে মদের বিশাল কারখানা তৈরী করে।
সেখানে তারা প্রতিনিয়ত মদ প্রস্তুত করে বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ী, মাদকসেবী এবং এলাকার যুবকদের মাঝে খুচরা এবং পাইকারী দরে বিক্রি করত। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি চৌকষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাদেরকে বিপুল পরিমাণ মদ এবং মদ প্রস্তুতের বিভিন্ন উপকরণসহ হাতেনাতে গ্রেফতার করে।
অভিযানটি ২৪ ডিসেম্বর ২০২৩ ইং তারিখ ১৪:৪০ ঘটিকায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন মোহনপুর ইউনিয়নের ডুমুরিয়া গ্রামস্থ এলাকায় পরিচালনা করে চোলাই মদ তৈরী, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে
Reporter Name 









